April 18, 2026, 4:02 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট অভিযান ২ লক্ষ টাকা অর্থদণ্ড ও ২ মামলা

রজব আলী (সেলিম)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বিন্নাকুলী এলাকায় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় শনিবার (১১ অক্টোবর ২০২৫) জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. ইয়াসীর আরাফাত। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ এবং পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক জনাব মোহাইমিনুল হক।অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪ ধারায় দুইটি মামলা দায়ের করা হয়। এ সময় সংশ্লিষ্ট অপরাধীদের মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. মেহেদী হাসান মানিক।জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, যাদুকাটা নদীসহ সীমান্তবর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page