April 18, 2026, 2:20 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

কলকলিয়া শাখা বাংলাদেশ কৃষি ব্যাংক এর ঋন মেলা উদ্বোধন

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

জগন্নাথপুরে কলকলিয়া শাখা বাংলাদেশ কৃষি ব্যাংক এর আয়োজনে ফসল ঋন বিতরণ উপলক্ষে “ঋণ মেলা” উদ্বোধন করা হয়েছে।

সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া শাখা বাংলাদেশ কৃষি ব্যাংক এর আয়োজনে তারুণ্যের উৎসব -২০২৫ এর রবি মৌসুমের ফসল ঋন বিতরণ ১৫ ই অক্টোবর রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় অত্র শাখায় “ঋণ মেলা ” উদ্বোধন করেছেন, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সুপারিন্টেন্ডেন্ট শাহজাহান মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কলকলিয়া শাখার ব্যবস্থাপক (মূখ্য কর্মকর্তা) সম্রাট রায়, বাংলাদেশ কৃষি ব্যাংক কলকলিয়া শাখার দ্বিতীয় কর্মকর্তা সাগর তালুকদার ও অত্র ব্যাংকের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ সুবিধাভোগী কৃষকগণ।
উক্ত অনুষ্ঠানে ১৫ জন কৃষক এর মধ্যে ১৬ লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ কৃষি ব্যাংক কলকলিয়া শাখা ব্যবস্থাপক সম্রাট রায় একান্ত আলাপকালে বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক সার্বক্ষণিক অনন্য ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ কৃষি ব্যাংক এর এই সফলতা ধরে রাখতে কৃষকগণ সহ সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page