April 18, 2026, 2:22 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

জবি ছাত্রদল নেতা জুবায়েদ খুন, বিচার দাবিতে শাল্লায় বিক্ষোভ মিছিল

আনোয়ার হোসাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসেন খুনের ঘটনায় শাল্লা উপজেলা ছাত্র দল ও শাল্লা সরকারি কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতারা।সোমবার (২০অক্টোবর) দুপুর ১টায় বিক্ষোভ মিছিলটি শাল্লা সরকারি কলেজ থেকে শুরু হয়ে শাল্লা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।এসময় ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই খুন কেন, ইন্টেরিম জবাব দে’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’; ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’সহ নানান স্লোগান দেন।সংক্ষিপ্ত সমাবেশে শাল্লা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তারেক হাসান মুন্না বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ছাত্রদল নেতাকর্মীদের হত্যার ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বিভিন্ন সময়ে ছাত্রদলের বিভিন্ন মেধাবী শিক্ষার্থীরা হত্যার শিকার হয়েছেন। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছেতিনি বলেন, এই ইন্টেরিম সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, যার কারণে আজকে এমন একটি নৃশংস ঘটনা ঘটেছে। যদি অতিদ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করা না হয়, তবে আমাদের শাল্লা সহ সারাদেশেই আন্দোলন আরও বেগবান হবে।এসময়, এইচ এম এরশাদ,তোফাজ্জল আহমেদ বাপন,রাব্বুল আহমেদ,ডালিম মিয়া,কয়েছ চৌধুরী, বাবু আহমেদ, ফজলে এলাহি প্রান্ত,সেকুল আহমেদ রাফি, ইয়সিন,সাকিল,রেজাউল, লেলিনসহ উপজেলা ও কলেজ ছাত্র দলের অনেক নেতা কর্মীরোববার সন্ধ্যায় পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন খুন হয়েছেন। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতিরও সভাপতি ও ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page