April 18, 2026, 4:01 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

বিশ্বম্ভরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে এক নারীসহ আটক- ৩

রজব আলী (সেলিম) বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশ দুইটি অভিযান চালিয়ে আটক করেছে তিনজনকে। সোমবার ও মঙ্গলবার ভোর রাতে ধনপুর ইউনিয়নের মুজিববাজার ও পশ্চিম রাজনগর এলাকায় অভিযান পরিচালিত হয়।প্রথম অভিযানে ভারতীয় নিষিদ্ধ ফুচকা চোরাচালানের অভিযোগে আঙ্গুর মিয়া (২৮) ও মনির হোসেন (২৩)কে আটক করা হয়। এ সময় ‘Ready-to-Fry Pinkoo Oval Papad’ ৪২০ কেজি বিদেশি কাঁচা ফুচকা এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত একটি সিএনজি যার (রেজি: সুনামগঞ্জ-থ-১১-৩৭০৭) জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা, আর যানবাহনের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

দ্বিতীয় অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পশ্চিম রাজনগর গ্রামের মোছাঃ আকলিমা (৫০) নামে এক গৃহবধূকে আটক করা হয়। তার বসতঘর থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬,০১০ টাকা উদ্ধার করা হয়েছে। ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭,২০০ টাকা।বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, “আমদানিনিষিদ্ধ পণ্য চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”ফলে, আটক তিনজনের বিরুদ্ধে যথাযথ মামলা (মামলা নং: ৮ ও ৯/২০২৫) রুজু হয়েছে এবং মামলার তদন্তভার থানার দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে প্রদান করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মোছাঃ আকলিমা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page