April 18, 2026, 2:23 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সরকারি খাসজমি দখলে সোনাসার বাজার কমিটির নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ষ্টাফ রিপোর্টার

সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাইয়ের বিরুদ্ধে সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে একের পর এক বাণিজ্যিক স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রশাসনের আপাত নীরবতার সুযোগ নিয়ে তিনি এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তির মদদে এই বেআইনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিগত সরকারের সময় নিজস্ব প্রভাব খাটিয়ে ও স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় তিনি এসব স্থাপনা গড়ে তুলেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরে বাজার কমিটির সদস্য এবং বর্তমানে সাধারণ সম্পাদকের পদে থাকার সুবাদে আলাউদ্দিন আলাই বাজারের সরকারি খাসজমি নিজের কব্জায় নিয়েছেন বলে অভিযোগকারীদের দাবি। জানা যায়, তিনি এসব জমিতে একাধিক ভবন নির্মাণ করে দোকানঘর হিসেবে ভাড়া দিচ্ছেন এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করছেন। সাম্প্রতিককালে বাজার সংলগ্ন সরকারি খাসজমিতে আলাউদ্দিন আলাই একটি নতুন নির্মাণ কার্যক্রম শুরু করলে স্থানীয় বাসিন্দা মাসুম আহমেদ তাতে বাধা দেন। তবে, স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় আলাউদ্দিন আবারও নির্মাণকাজ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ অবস্থায় মাসুম আহমেদ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পষ্ট করে জানায়, সরকারি খাসজমিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণের জন্য প্রশাসনের পূর্বানুমতি আবশ্যক। সেই অনুমতি ব্যতীত কেউ সেখানে কাজ করতে পারবে না বলে পুলিশ জানিয়ে দেয়, ফলে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বাজার এলাকার বিভিন্ন সরকারি স্থানে এভাবে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে দোকান ভাড়া দেওয়ায় বাজারের সামগ্রিক পরিবেশ এবং শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তারা আলাউদ্দিন আলাইয়ের এই অবৈধ দখল ও নির্মাণকাজ সম্পূর্ণরূপে বন্ধ করতে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page