April 18, 2026, 4:02 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

ইনসাফ ও উন্নয়নের সমাজ বিনির্মাণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে -মাওলানা হাবিবুর রহমান

মেহেদী হাসান অপুর্ব

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জুলাই সনদের আইনী ভিত্তি ছাড়া নির্বাচন জুলাই শহীদ ও আহতদের সাথে প্রতারণার শামিল। তাই নির্বাচনের আগেই গণভোট আয়োজন করে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনে ইনসাফ ও উন্নয়নের সমাজ বিনির্মাণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে কাজ চালিয়ে যেতে হবে।

তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে নগরীর দরগাহ মহল্লা এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী থানা পশ্চিমের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অর্নব সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শহীদুল ইসলাম সাজু, কোতয়ালী থানা পশ্চিম জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারি আয়কর আইনজীবী পারভেজ আহমদ, ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী চৌধুরী নিয়াজ মো: আজিজুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃতি ফুটনলার রুবেল আহমদ নান্নু ও রেমিট্যান্স যোদ্ধা সুমন আহমদ।

উপস্থিত ছিলেন অর্নব সমাজ কল্যাণ সংঘের সেক্রেটারী মো. সুনু মিয়া, ট্রেজারার সেলিম আহমদ, স্থানীয় মুরুব্বি হাজি মনু মিয়া, আবুল হাসনাত, কয়ছর আহমদ, আতিকুর রহমান ও জুনেল আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page