April 18, 2026, 4:03 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সুনামগঞ্জ- ২ আসনে জাবেদকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে গণমিছিল

Reporter Name

দিরাই প্রতিনিধি

সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে গণমিছিলটি দিরাই বাসস্ট্যান্ডের নিজ বাসা থেকে কলেজ রোড, থানা পয়েন্ট, মধ্যবাজার হয়ে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আজমল হোসেন চৌধুরী জাবেদ দুর্দিনে হাওর ভাটি দিরাই শাল্লার মানুষের পাশে ছিলেন। সব ধর্মের মানুষের কাছে সমান গ্রহণযোগ্য ব্যক্তি। দলের জন্য নিবেদিত এই নেতাকে বিএনপির মনোনয়ন দিলে হাওরাঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন বলেন, আজমল হোসেন চৌধুরী জাবেদ একজন বিএনপির ত্যগী, পরীক্ষীত নেতা। সরকারবিরোধী সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এবং দুর্দিনে তার নির্বাচনি এলাকা দিরাই শাল্লার মানুষের সুখে-দুখে পাশে ছিলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে দিরাই শাল্লার মানুষ অবহেলিত আছেন। এখনও এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেনি। শিক্ষা, স্বাস্থ্যসেবায় পিছিয়ে আছে। এ অঞ্চলে আজমল হোসেন চৌধুরী জাবেদকে ধানের শীষের মনোনয়ন দেয়া হলে মানুষ তার অধিকার ফিরে পাবে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, শেখ হাসিনাকে হঠাতে আমি দেশ ও বিদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলেছি। করোনা, বন্যায় দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। দীর্ঘদিন ধরে ভোটের মাঠে কাজ করছি। মানুষের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেছি। নির্বাচনি আসনে দুর্দিনে দলের পাশে থেকে কর্মীদের মন চাঙা রেখেছি। আশা করি দল আমাকে ধানের শীষের প্রতীক উপহার দেবেন।

তিনি আরো বলেন, দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page