April 18, 2026, 4:00 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সিলেট নগরীর বনকলাপাড়ায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায়  রাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার দিবাগতরাত আনুমানিক ১১টার দিকে বনকলাপাড়ার ৬৮ নম্বর গলিতে অবস্থিত মনা মিয়ার বাসায় এই আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তাদের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবীরাও দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজে ঝাঁপিয়ে পড়েন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার প্রাণান্তকর প্রচেষ্টার পর অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় এলাকায় স্বস্তি ফিরে আসে।

আগুন লাগার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না এলেও, স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হলেও, সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো ব্যক্তি আহত বা নিহত হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page