April 18, 2026, 2:22 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

দিরাইয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল মোনাজাত অনুষ্ঠিত

Reporter Name

দিরাই প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল পাঁচ ঘটিকায় স্থানীয় দিরাই উপজেলা ডাকবাংলোতে সুনামগঞ্জ -০২ আসনের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক নাছির চৌধুরী।
এসময় নাছির চৌধুরী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেত্রীর দীর্ঘ হায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
তিনি বলেন, আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে দেশের নেতৃত্বের হাল ধরতে পারেন। এসময় তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় দিরাই উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন দিরাই উপজেলা উলামা দলের সভাপতি মাও. রজব আলী।
এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশিদ চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান,দিরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page