April 18, 2026, 2:21 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

ধর্ম অবমাননার অভিযোগে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

সিলেট জার্নাল ডেস্ক

সুনামগঞ্জ-২ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ‘রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করার প্রেক্ষিতে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম গতকাল, রবিবার (৭ ডিসেম্বর), মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর কাছে ধর্মীয় আচার-আচরণ অত্যন্ত স্পর্শকাতর। ইসলাম ধর্মে বিশ্বাসীরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন, যার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজ হাতে দেবেন বলে মনে করা হয়। অন্যদিকে, সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি তৈরি করে পূজা করে থাকেন। এমন অবস্থায়, রোজা ও পূজাকে একই উদাহরণে উপস্থাপন করা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও জানানো হয় যে, শিশির মনির সম্প্রতি ‘DSN’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারে এই বিতর্কিত মন্তব্যটি করেন। এই ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে, যা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এবং ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার এই মন্তব্যের জেরে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বলেও মামলায় দাবি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page