April 18, 2026, 2:23 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে বিশাল জনসমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে এক বিশাল মোটর শোভাযাত্রা, মিছিলসহ জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় জামালগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সাচনা বাজারে এই জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলী আহমদ মুরাদ, আলীম উদ্দিন হেলাল, আলী আক্তার মুরাদ, নুরে আলম, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, বাবুল মিয়া, মালিক বড়ুয়াসহ জামালগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ডের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাবন্দি করে রাখা হয়েছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি আরও বলেন, দেশের জন্য ও দেশের মানুষের কথা চিন্তা করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে শেখ হাসিনার মতো পালিয়ে যাননি। তিনি সাংবাদিকদের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনকল্যাণে ৩১ দফার বিষয়বস্তুগুলো জনগণের কাছে পৌঁছে দিয়ে আগামীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চান। সবশেষে তিনি বলেন, এই আসনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই আমরা একে অপরের ভাই; এখানে কোনো ধর্মীয় বা জাতিগোষ্ঠী বিবেচনায় নিয়ে আমাদের দল রাজনীতি করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page