April 18, 2026, 2:19 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

শাল্লায় জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ‘নীলাদ্রী’

নাসির সুলতান

 ‘সম্প্রীতির জন্য ক্রিকেট, সৌহার্দ্যের জন্য ক্রিকেট, শান্তির জন্য ক্রিকেট’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের আয়োজনে সম্পন্ন হলো জমজমাট এক ক্রিকেট টুর্নামেন্ট। হোসেনপুর নালিয়াবিছড়া মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ‘ডেকন গ্ল্যাডিয়েটর’-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘নীলাদ্রী’।

শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ‘নীলাদ্রী’ তাদের নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ‘ডেকন গ্ল্যাডিয়েটর’ নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেটে ৬৪ রান তুলতে সক্ষম হয়। ফলে ৩৪ রানের বড় ব্যবধানে জয়লাভ করে নীলাদ্রী।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মাহবুব সোবানী চৌধুরী। চৌধুরী তৌহিদ এলাহির সার্বিক তত্ত্বাবধান, স্পন্সর ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য জনাব জিয়াউর রহমান, বিশিষ্ট সমাজসেবক জনাব ফখরুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া ও আফজাল হোসেন প্রমুখ।

ম্যাচটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব নাহিদ কামাল চৌধুরী। টুর্নামেন্টে মোট ৭টি দল অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page