April 18, 2026, 2:21 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গায়েবানা জানাজা সম্পন্ন

মেহেদী হাসান অপুর্ব

সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা শনিবার বাদ জোহর কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে তার মাগফিরাত কামনা করেন।

জানাজায় উপস্থিত সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই হত্যাকাণ্ডকে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী অভিযোগ করেন যে, গণতন্ত্র নস্যাৎ ও নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করেছে। এর আগে জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে হাদির শাহাদাতকে জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে দল-মত নির্বিশেষে সকলকে এই জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page