April 18, 2026, 2:21 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

জগন্নাথপুরে ভ*য়া*বহ অগ্নি*কা*ণ্ডে ৪টি দোকান পুড়ে ছাঁই,১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

জগন্নাথপুরের কলকলিয়া বাজারস্থ এ সাদেক রনি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, সুনামগঞ্জ- ৩ আসনের বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদ ও যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন আকাশ ও কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির বাংলাদেশ সমন্বয়ক মোঃ আলীনুর রশীদ।
২২ শে জানুয়ারী দিবাগত রাত প্রায় সাড়ে দশ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারস্থ এ সাদেক রনি মার্কেটে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখে আশ-পাশের লোকজন এগিয়ে এসে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণের চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে এই মার্কেটের মিটু চটপটি হাউস এন্ড হাসভাত রেস্টুরেন্ট, মাহিয়া ডেকোরেটার্স, তুবা ট্রেডার্স এর সিমেন্টের গুদাম ও একটি টি স্টল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এ সাদেক রনি মার্কেটের পরিচালক ও এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল মাওলানা জামাল হোসাইন জানিয়েছেন। এই দুর্ঘটনার খবর পেয়ে ২৩ শে জানুয়ারী রোজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, সুনামগঞ্জ- ৩ আসনের বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদ ও যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন আকাশ ও কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির বাংলাদেশ সমন্বয়ক মোঃ আলীনুর রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page