April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

বিয়ানীবাজারে আপন ভাই ভাতিজাদের হাতে খু ন ছোট ভাই

Reporter Name

পারভেজ আহমদ রাজু:

বিয়ানীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই ভাতিজার হাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (০২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মৃতুবরন করেন। নিহত ফয়জুর রহমান ফাখন (৪২) উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর উত্তর গাংপার এলাকার মৃত রোশন আলীর ৪র্থ ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

জানা যায়, গত ১১ মে (রবিবার) ফয়জুর রহমান ফাখন নিজ ঘরের পাশে আরেকটি কক্ষ নির্মাণের সময় জায়গা নিয়ে বিরোধের জেরে আপন ভাই, ভাতিজার সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় স্ত্রী ফাহিমা বেগম সহ ছেলে মিজানুর রহমান সাজন, মনসুর আহমদ, ভাইয়ের বউ রেবা বেগম, ভাতিজা রাজু ও হাবিল আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে মাথায় আঘাত লাগলে ফয়জুর রহমান ফাখন মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন‍্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছিলো। সেখানেই তিনি মৃত্যুবরন করেন।

এদিকে, হামলার ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা হলে পুলিশ তাৎক্ষনিক এজাহারনামীয় আসামীদের আটক করে আদালতে প্রেরন করেন। আটককৃতরা হলেন নিহতের ভাই রফিক উদ্দিন কটই (৪৬), তার স্ত্রী পারভীন (৩৮), ছেলে রাহেল (২২) এবং হামেদ ( ২০)। জামিনে স্ত্রী পারভীন ও ছেলে রাহেল বের হলেও মৃত্যুর পর তারা পলাতক রয়েছেন।

বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এক ছেলেসহ রফিক উদ্দিন কটই জেল হাজতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page