শিক্ষার্থীদের নিজের শিশু মনে করে মমতা দিয়ে শিক্ষা দিতে হবে – শান্তিগঞ্জে মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আজকের শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেনো তারা আগামী দিনে শান্তিগঞ্জ তথা বাংলাদেশের দায়িত্ব নিতে পারে। এমনকি বিশ্বদরবারে উন্নয়ন মূলক সূদুর প্রসারী চিন্তা চেতনা বিলিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে কর্তব্যরত শিক্ষকগণ শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করে মমতা দিয়ে শিক্ষা দান করতে হবে। জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শুধুমাত্র শিক্ষকদের দিকে না তাকিয়ে নিজেরাও দায়িত্ব নিতে হবে, তাহলেই শিক্ষার মান বাড়বে। উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্ব অনেক। স্কুল, শিক্ষক-শিক্ষার্থী ও পুরো ইউনিয়নের অভিভাবক আপনারা। সবকটি স্কুলের প্রতি আপনাদের সমান দৃষ্টি রাখতে হবে। স্কুলের শিক্ষা, খেলা-ধুলাসহ সবকিছুর প্রতি সজাগ দৃষ্টি রাখলেই স্কুল এগিয়ে যাবে। শিক্ষার মান বাড়ার সাথে সাথে আপনার ইউনিয়নেরও সম্মান বাড়বে।

২৫ শে এপ্রিল শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে (বালক-বালিকা)-২০২৬ ইং এর ফাইনাল খেলা পরবর্তী শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুফি মিয়া।
এই টুর্নামেন্টের বালক দলের ফাইনাল খেলায় জিবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা। এর আগে বিগত বৃহস্পতিবার মেয়েদের ফাইনাল খেলায় গনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার বড় বর্জন করে কামরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।
আলোচনা পর্ব শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দিয়েছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ক্রীড়ামোদী জনসাধারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর: জগন্নাথপুর

জহিরপুর উপ- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসক সংকট, জনসাধারণের ভোগান্তি

শিক্ষার্থীদের নিজের শিশু মনে করে মমতা দিয়ে শিক্ষা দিতে হবে – শান্তিগঞ্জে মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি

জগন্নাথপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে ইউএনও ইসলাম উদ্দিন এর মতবিনিময়

জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী, খোঁজ-খবর নিলেন সংসদ সদস্যগণ

জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা