সদস্য আহ্বান করেছে সিলেট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স (সিমজা)

সিলেটে কর্মরত ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের আবাসন সংকট নিরসন এবং আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করতে যাচ্ছে ‘সিলেট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স’ (সিমজা)। এই সংগঠনের নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আগামীকাল ১০ মে ২০২৬ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত পেশাদার সাংবাদিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

​দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিও এবং আন্তর্জাতিক স্বীকৃত গণমাধ্যমের মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত পেশাদার সাংবাদিকরা এই সদস্যপদের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। আগ্রহী সাংবাদিকদের জন্য সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নগরীর সুবিধবাজারস্থ এক্সেল টাওয়ারের ২য় তলায় অবস্থিত সিমজার অস্থায়ী কার্যালয় থেকে এই আবেদনপত্র সংগ্রহ ও একই স্থানে তা জমা দেওয়া যাবে।

​আবেদনের বিস্তারিত নিয়মাবলী এবং শর্তাবলি আবেদনপত্রের সঙ্গেই সংযুক্ত থাকবে যা ফরম সংগ্রহের সময় দেখে নেওয়া যাবে। এই সদস্য ভর্তি প্রক্রিয়ার বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হলে অথবা জরুরি প্রয়োজনে ০১৭০০৯৪২৮৩৮ ও ০১৭১১০৫৭০০৬ নাম্বারে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।