April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রয়েল বেকারিকে জরিমানা ৫০ হাজার টাকা

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে শহরের বালিকা বিদ্যালয়ের পেছন রোডের রয়েল বেকারি থেকে (বিস্কুট ফ্যাক্টরি) ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার ৩০ এপ্রিল দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম। এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন, রয়েল বেকারিতে অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে এবং স্বাস্থ্যবিধি না মেনেই খাদ্য তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সেকশন ৪৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে সাত দিনের মধ্যে বিস্কুট তৈরীর ফ্যাক্টরির পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়ে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page