April 18, 2026, 4:09 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

জগন্নাথপুরে কারাদন্ডপ্রাপ্ত সহ ৭ আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া’র দিক নির্দেশনা অত্র থানার একদল পুলিশ ১৮ই এপ্রিল দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর ইশাকোনা গ্রামের বাসিন্দা আদালত কর্তৃক এক বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী সৈয়দ সাইদ আহমেদ (২৪), মীরপুর ইউনিয়ন
মিরপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত হাসন ফাতেমাপুর গ্রামের বাসিন্দা আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী হাফিজুর রহমান (৪৫) পীরেরগাঁও গ্রামের বাসিন্দা সেবুল মিয়া (৩৮), রতন মিয়া(৩৩), জীবন মিয়া(২৮), নলুয়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল হক টুনু ও মধু মিয়া(৪০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৯শে এপ্রিল সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page