April 18, 2026, 2:30 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

বড়লেখায় দিনমজুরের লা শ উদ্ধার, পুলিশ বলছে হ ত্যা

সিলেট জার্নাল ডেস্ক

মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

সালাউদ্দিনের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর খালে লাশ ফেলে গেছে। তিনি বর্ণি ইউনিয়নের বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খালে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখেন। এসময় তারা লাশটি বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে দিনমজুর সালাউদ্দিনের বলে শনাক্ত করেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।

সালাউদ্দিনের মামাতো ভাই তোফায়েল আহমদ লায়েক শনিবার সন্ধ্যায় বলেন, সালাউদ্দিন ভাই প্রায় দেরিতে বাড়িতে ফিরেন। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আর বাড়িতে ফেরেনি। বিকেলে দৌঁড়েরবাজার এলাকার একটি খালে তার লাশ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তিনি দিনমজুর ছিলেন। খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। তার হত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। আমাদের ধারণা হচ্ছে, কেউ তাকে হত্যার করে লাশ খালে ফেলে গেছে। লাশটি ভেসে ভেসে এখানে এসেছে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার শনিবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত মিলেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page