April 18, 2026, 4:08 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

ছাতকে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতার ৫ জন

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে পুলিশের অভিযানে ১ টি চোরাই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার সহ তিন জনকে আটক করেছে পুলিশ। পৃথক অভিযানে ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক এক
আসামীকে গ্রেফতার করা হয়েছে। আরেকটি সিআর মামলার সাজাপ্রাপ্ত ১ আসামী সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এসব আসামীদের গ্রেফতার করা হয়। দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাও পশ্চিম পাড়া গ্রামের ছবির আহমদের বসতবাড়ি থেকে চোরাই সিএনজি গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়ির মুল্য অনুমান ৪ লক্ষ টাকা। আটক এসএমপির এয়ারপোর্ট থানার লাক্কাতুরা এলাকার কয়েছ মিয়ার পুত্র আবু বক্কর সিদ্দিক (৩২), ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মোঃ জমশেদ আলীর পুত্র মোঃ রাসেল মিয়া (৪০), মৃত তাহের আলীর পুত্র আখতার হোসেন (৩৫)এর হেফাজতে থাকা চোরাই সিএনজি গাড়ি উদ্ধার ও তাদের আটক করা হয়। ছাতক থানার এ এস আই আব্দুর রাহিম, এ এস আই শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে অভিযান চালিয় ৩ জনকে আটক চোরাই সিএনজি গাড়ি উদ্ধার করেন। থানা পুলিশের পৃথক অভিযান পরিচালনা করে রাতে এএসআই মোঃ তোহা সঙ্গীয় ফোর্স নিয়ে জি আর মামলা নং- ৩২/১১(ছাতক)সহ একটি মামলায় সাজাপ্রাপ্ত ও ৩ টি মামলায় পলাতক তেরাব আলী (৩৪)কে গ্রেফতার করেছেন। সে উত্তর খুরমা ইউনিয়নের সেওতর পাড়া গ্রামের মৃত তাহির আলীর পুত্র। অপরদিকে রাতে ছাতক থানার এ এস আই মোঃ তোলা মিয়া এক অভিযান চালিয়ে জি আর মামলা নং- ৩৫২/২৩ (ছাতক) মামলার আসামী পংকু রঞ্জন সরকার (৪০)কে গ্রেফতার করা হয়। পংকু রঞ্জন সরকার বর্তমানে শহরের মধ্য বাজার এলাকার বাসিন্দা মৃত প্রমোদ রঞ্জন সরকারের পুত্র। তাদের গ্রামের বাড়ি বিশ্বম্ভপুর উপজেলার নয়া বারুনকা গ্রামে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page