April 18, 2026, 4:09 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

তাহিরপুর সীমান্তে ইয়াবা সহ কারবারি আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারত থেকে ইয়াবা নিয়ে ফেরার সময় লোকমান হেকিম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত লোকমান হেকিম ওই ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে।

বিজিবি সুত্রে জানাযায় , বুধবার ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমের সময় তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯৯/৯- এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ছড়া নামক স্থানে অভিযান চালিয়ে লোকমান হেকিমকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১৬ পিচ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪ হাজার ৮০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page