April 18, 2026, 4:10 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

অপহরণের পর বন্ধুর বাড়িতে আটকে রেখে মাদ্রাসায় পড়ুয়া শিশু কন্যাকে রাতভর ধর্ষণ,অপহরণকারি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক

মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু কন্যাকে অপহরণের পর বন্ধুর বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক অপহরণকারি ও ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করে উপজেলার রসুলপুর গ্রাম থেকে।
গ্রেফতার সাইফুল উপজেলার ফেনারবাক ইউনিয়নের রসুলপুর গ্রামের আজিদ উল্লাহর ছেলে। সাইফুলের ঘরে স্ত্রী ও সন্তান রয়েছে।
শনিবার বিকেলে ভিকটিমের পারিবারীক সুত্রে জানা যায়, প্রত্যন্ত গ্রাম থেকে এসে পরিবারের সাথে থেকে জামালগঞ্জ উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিলো ১৩ বছর বয়সি এক শিশু কন্যা।
গেল ২৪ এপ্রিল জামালগঞ্জ থেকে গ্রামের বাড়ি যাবার পথে শাহপুর পয়েন্ট থেকে ওই শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় রসুলপুর গ্রামের সাইফুল ও তার সহযোগিরা।
অপহরণের পর রাতভর উপজেলার কলকতখাঁ গ্রামে বন্ধু বদরুলের বাড়িতে আটকে রেখে জোরপুর্বক ওই শিশু কন্যাকে ধর্ষণ করে সাইফুল। পরদিন ওই শিশু কন্যাকে নিয়ে নিজ বাড়ি রসুলপুর ফিরলে শনিবার ভোররাতে জামালগঞ্জ থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত সাইফুলকে গ্রেফতার করে।
জামালগঞ্জ থানার মামলার তদন্তাকারি অফিসার এসআই সিদ্দিক আহম্মেদ বাবুল জানান, ভিকটিমের পরিবার শনিবার মামলা দায়ের করায় ওই মামলায় সাইফুলকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাসেবা ও পরীক্ষা নিরিক্ষার জন্য নেয়া হয়েছে বলে জানান এসআই বাবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page