April 18, 2026, 4:04 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

জগন্নাথপুরে গাঁজা সহ নওগাঁ এর মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

জগন্নাথপুরে ১কেজি গাঁজা সহ নওগাঁ জেলার সুরুজ (৪২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই দিপংকর হালদার এর নেতৃত্বে এএসআই আলী ও একদল পুলিশ ২১শে জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলা অংশে রানীগঞ্জ ব্রীজ সংলগ্ন শেখপাড়া পয়েন্টস্থ ভাই ভাই চা-স্টলের সামনে ঢাকা -সিলেট -দিরাইগামী লিমন পরিবহনের যাত্রী নওগাঁ জেলা সদর উপজেলার শান্তাহার ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পারবোয়ালিয়া গ্রাম নিবাসী মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সুরুজ হোসেন (৪২) কে পঁচিশ হাজার টাকা সমপরিমাণ মূল্য্যের ১কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন। এ বিষয়ে জগন্নাথপুর থানার দিপংকর হালদার বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা রুজু করেছেন ( জগন্নাথপুর থানার মামলা নং-১৪, তারিখ- ২২ /০৭/ ২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২২শে জুলাই সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page