দিরাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং দিরাই সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী আবাসিক মেডিকেল অফিসার (এমবিবিএস ) ডা. প্রশান্ত সাগর দাস সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর চন্দ্র দাস

বক্তারা বলেন, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।